Showing posts with label ব্রেকিং নিউজ. Show all posts
Showing posts with label ব্রেকিং নিউজ. Show all posts

Monday, October 29, 2018

‘বিছানায় ফেলে দিয়ে আমার বুকের ওপর চড়ে বসে মালিঙ্গা’ (ভিডিও ফাস)

ক্রিশ্চিয়ানো রোনালদোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন সাবেক মার্কিন মডেল ক্যাথরিন মায়োরগা। লাস ভেগাসে একটি হোটেলে রোনালদো তার সঙ্গে জোর করে যৌন সম্পর্ক স্থাপন করেন। সেই ঝড়ের মধ্যেই এবার লঙ্কান গতিদানব লাসিথ মালিঙ্গার বিরুদ্ধে উঠল যৌন নিপীড়নের অভিযোগ! ‘#মি টু’ আন্দোলনে উদ্বুগ্ধ হয়ে বৃহস্পতিবার মালিঙ্গার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন আরও এক ভারতীয় নারী! তিনি টুইটারে সেদিনের যৌন হয়রানির ঘটনার বর্ননা দিয়েছেন।  

দক্ষিণী গায়িকা চিন্ময়ী শ্রীপদ টুইটারে লঙ্কান টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়কের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। সামাজিক যোগাযোগের মাধ্যমে চিন্ময়ী লিখেছেন, ‘আইপিএল চলাকালীন শ্রীলঙ্কার পেসার আমার সঙ্গে যৌন হেনস্তা করেছিল। হোটেলে এক বন্ধুকে খুঁজতে খুঁজতে মালিঙ্গার সঙ্গে দেখা হয়। সেসময়ই ঐ বন্ধু মালিঙ্গার ঘরে রয়েছে বলে জানান শ্রীলঙ্কার পেসার। এরপর ঘরের মধ্যে অসভ্য আচরণ করেন পেসার। শুধু তাই নয় শরীর নিয়ে খেলা শুরু করে মালিঙ্গা। সেবার এক হোটেলকর্মী সম্মান বাঁচিয়ে দিয়েছিল। হোটলকর্মী ঠিক সময়ে দরজায় নক না করলে বিপদ ঘটতে পারত। সেযাত্রায় কোনওরকমে পালিয়ে বাঁচি।’

অভিযোগকারী তরুণী বলেছেন, ‘কয়েক বছর আগে মুম্বাইয়ে ঘটেছিল এ ঘটনা। আমরা যে হোটেলে ছিলাম, সেখানে আমার বান্ধবীকে খুঁজছিলাম। এমন সময় মুম্বাইতে খেলা খুবই বিখ্যাত এক শ্রীলঙ্কান ক্রিকেটারের সঙ্গে দেখা হলো। তখন আইপিএল চলছিল। তিনি বললেন, আমার বান্ধবী নাকি তার রুমেই আছে। আমি তার রুমে গেলাম, কিন্তু সেখানে আমার বান্ধবী ছিল না।’

‘কিছু বুঝে ওঠার আগেই সেই ক্রিকেটার (মালিঙ্গা) তখন আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয় এবং আমার বুকের ওপর চড়ে বসে। আমি তার সঙ্গে গায়ের জোরে পেরে উঠছিলাম না। ভয়ে মুখ ও চোখ বন্ধ করে ফেলেছিলাম। সেই ক্রিকেটার আমার গালে নোংরা কিছু করছিল। এমন সময় হোটেলের কর্মচারী রুমের বারের জন্য কিছু জিনিস নিয়ে এসে দরজায় নক করে। ক্রিকেটার দরজা খুলতে যায়। আমি দ্রুত বাথরুমে গিয়ে হাত-মুখ ধুয়ে হোটেল কর্মচারীর সঙ্গে বেরিয়ে যাই।’

‘সেই ঘটনায় আমি ভীষণ অপমানিত বোধ করছিলাম। আমি জানি সবাই বলবে, আমি জেনে বুঝেই সেখানে গিয়েছি। সে বিখ্যাত, তাই আমিই কিছু করতে চেয়েছিলাম বলে অভিযোগ তুলবে সবাই। কিংবা বলবে তোমার সঙ্গে এর চেয়েও ভয়ংকর কিছু হওয়া উচিত ছিল। কিন্তু আমি ভাবতে পারিনি, এমন বিখ্যাত ক্রিকেটার আমার সঙ্গে নোংরা কিছু করতে পারে!’

এর আগে #Me too ক্যাম্পেনের মাধ্যমে একাধিক সেলিব্রিটিদের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে। প্রথম অভিযোগ উঠে নানা পাটাকারের বিরুদ্ধে। বলিউডের এক সময়ের নায়িকা তনুশ্রী দত্ত নানা পাটকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলেন। এরপর একে একে অলোক নাথ, বরুণ গ্রোভার, বিকাল বেহেল, চেতন ভগত, রজত কপুরের বিরুদ্ধেও যৌন হেনস্তার অভিযোগ ওঠে।  

ক্রিকেটারের বিরুদ্ধে এমন অভিযোগ এই প্রথম নয়, এর আগে শ্রীলঙ্কান বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুন রণাতুঙ্গার বিরুদ্ধেও গুরুতর অভিযোগ উঠেছে। শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক ও বর্তমান মন্ত্রী অর্জুনা রানাতুঙ্গার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছে এক ভারতীয় বিমানকর্মী।

বিডিটাইমস৩৬৫ডটকম/জিএম